26 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর


বিএনএ, ডেস্ক : কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে এ  ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দমিছিল বের করা হয়। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাওয়ার সময় ২০ থেকে ৩০ জনের একটি দল সাবেক রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের জানালা, চেয়ার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। বাড়িটিতে কোনো লোকজন ছিলেন না।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনাটি নিশ্চিত করেন ।

তিনি জানান, “রাত ১১টার দিকে হঠাৎ সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালানো হয়। বসতঘরের কিছু আসবাবপত্র, দরজা-জানালাসহ কয়েকটি ছবি ভাঙচুর করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে। বাড়ির আশপাশে তারা মোতায়েন রয়েছেন।”

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ