বিএনএ, ঢাকা: মেক্সিকোর রাজ্য চিয়াপাসের উপকূলীয় এলাকায় এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৪ । শুক্রবার সংঘটিত এই প্রবল ভূকম্পনে কেঁপে উঠেছে পার্শ্ববর্তী দেশ গুয়াতেমালা ও এল সালভাদরের বিস্তীর্ণ অঞ্চলও। ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনো দেশেই এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মেক্সিকোর পুয়ের্তো মাদেরো শহরের কাছাকাছি অঞ্চলে এই ভূকম্পনটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা বেশি থাকায় মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
বিএনএ/ওজি
![]()

