28 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২১, ২০২৬
Bnanews24.com
Home » পোস্টাল ভোটের নিবন্ধন, ৪ লাখ ৫৭ হাজার ছাড়াল

পোস্টাল ভোটের নিবন্ধন, ৪ লাখ ৫৭ হাজার ছাড়াল


বিএনএ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চার লাখ ৫৭ হাজার ছাড়িয়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।

চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে।

যে সব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাংলাদেশ ইত্যাদি।

মোট নিবন্ধন করেছেন (সকাল সোয়া দশটা পর্যন্ত) চার লাখ ৫৭ হাজার ৬৬ জন, যা প্রতি মুহূর্তে বাড়ছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করবে ইসি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ