বিএনএ. ঢাকা:প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়—এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষনে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার সাথে জড়িত ষড়যন্ত্রকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
বিএনএ/ওজি
![]()
