25 C
আবহাওয়া
৪:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ৮, ২০২৫
Bnanews24.com
Home » এইচএসসি–আলিম পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি–আলিম পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ


বিএনএ, ডেস্ক: ২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করেছে দেশের সকল শিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিটি আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। পুনঃনিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে।

সূত্র জানায়, এবারের খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১ বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। সর্বাধিক আবেদন এসেছে ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশাল বোর্ডে।

চলতি বছরে দেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন, হার ৪১.১৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ, ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ