17 C
আবহাওয়া
১০:১৪ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » অচেতন অবস্থায় উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী

অচেতন অবস্থায় উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী


বিএনএ, রংপুর : রংপুরের মডার্ন মোড় থেকে গাইবান্ধা -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, ঢাকা থেকে পিংকি পরিবহনের বাসে গাইবান্ধায় ফেরার পথে ডিম খাওয়ানোর পর গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজার রহমান অজ্ঞান হয়ে পড়েন। পরে রংপুরের মর্ডান মোড় এলাকায় বাস থামিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ।

মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ত্রুটির কারণে আজিজার রহমানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগে নিজ এলাকায় বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় পুলিশ মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় পেয়ে থানায় নিয়ে আসে।

আতাউর রহমান আরও বলেন, বর্তমানে আজিজার রহমান কিছুটা সুস্থ হয়েছেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। কীভাবে তিনি অজ্ঞান হলেন এ বিষয়ে জানার চেষ্টা চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ