26 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৬
Bnanews24.com
Home » হাদিকে গুলি, ঘটনার দুই দিন পর মামলা

হাদিকে গুলি, ঘটনার দুই দিন পর মামলা


বিএনএ, ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার দুই দিন পর পল্টন মডেল থানায় মামলা হয়েছে। এতে ফয়সাল করিমসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।

ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মূল সন্দেহভাজনকে এখনো ধরতে পারেনি পুলিশ।

শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র।

গত  (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন হাদি। তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাদিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ‍উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ