26 C
আবহাওয়া
১:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চমেক হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চমেক হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম: চমেক হাসপাতালের মূল ভবনের সিঁড়ি থেকে পড়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশার রহিম উদ্দীন বাড়ির ভোলা মিয়ার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম গতকাল রাতে তার এক স্বজনকে হাসপাতালে দেখতে এসেছিলেন। সেখান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় তিনি পড়ে যান।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ