24 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারার ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি: ভূমিমন্ত্রী

আনোয়ারার ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি: ভূমিমন্ত্রী

আনোয়ারার ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি ভূমিমন্ত্রী

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমি আনোয়ারা-কর্ণফুলী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। যে উন্নয়নের সুফল মানুষ আজ পাচ্ছে। আমি অপরাধ অন্যায়কে প্রশ্রয় দিই না। আপনারাও দিবেন না। এমপি হওয়ার পর থেকে আমি আমার নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদে প্রতি সপ্তাহে জুমার নামাজ আদায় করার মাধ্যমে আপনাদের খোঁজ খবর নিতে চেষ্টা করি।

তিনি বলেন, যেকোনো সময় মৃত্যু চলে আসতে পারে তাই সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সামনে নির্বাচন মসজিদ নিয়ে রাজনীতি করলে চলবে না। মসজিদ নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। এই জন্য সকলকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রীর নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১৩ আসন আনোয়ারা-কর্ণফুলীর বারশত ইউনিয়নের দুধকুমড়া দারুসছুন্নাহ জামে মসজিদে জুমা’র নামাজে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বরাবরের মতোই গলাবাজদের হুশিয়ার দিয়ে বলেন, আমার নাম ভাঙ্গিয়ে কেউ খারাপ কাজ করলে, চাঁদাবাজি করলে তাকে বেঁধে রাখবেন। আর কেউ ভালো কাজ করলে তাকে সহায়তা করবেন। ভালো কাজের প্রতিদান দুনিয়া আখেরাতে সবখানে পাবেন আপনারা।

জুমার নামাজ শেষে বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাফফর আহমদ চৌধুরীর কবর জেয়ারত করেন।

আরও পড়ুন: আনোয়ারায় শেয়ালের কামড়ে আহত ৯

এসময় উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী, চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ, আওয়ামী লীগ নেতা আমিনুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য এড. ইমরান হোসেন বাবু, বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দীন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন গফুর খোকন, আওয়ামী লীগ নেতা নুরুল আনোয়ার প্রমুখ।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ, বিএম

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!