26.9 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » চরমোনাই জাতীয় পার্টি নতুন জোট হচ্ছে!

চরমোনাই জাতীয় পার্টি নতুন জোট হচ্ছে!


বিএনএ, ঢাকা: জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাইয়ের আসন ভাগাভাগির জটিলতায় নতুন জোট করতে যাচ্ছে ইসলামী আন্দোলন।ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান  নতুন জোটের ইঙ্গিত দিলেন।তবে কার সাথে গাঁঢছড়া  বাঁধতে যাচ্ছে চরমোনাই? জাতীয় পার্টির সাথে নতুন জোটের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ইসলামী আন্দোলন । রাজনৈতিক মহলে এমন খবর বেশ চাউর হচ্ছে।

গতকাল বুধবার গাজী আতাউর রহমান বলেন, ২০ তারিখ (২০ জানুয়ারি) হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারির ১২ তারিখ। তা–ই না? ফেব্রুয়ারির ১২ তারিখের আগ পর্যন্ত যেকোনো কিছু ঘটতে পারে। তিনি আরও বলেন, তাঁদের প্রতি যাঁদের শ্রদ্ধা রয়েছে, তাঁদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

গত এক সপ্তাহ ধরে জোটের শরিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে—কমপক্ষে ৮০ আসন না ছাড়া হলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয়।

 

Loading


শিরোনাম বিএনএ