26 C
আবহাওয়া
১:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নাশকতাকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না: ইসি সানাউল্লাহ

নাশকতাকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না: ইসি সানাউল্লাহ


বিএনএ, ঢাকা : নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনের আগে চোরাগোপ্তা হামলার আশঙ্কা করছে ইসি। কিন্তু নাশকতাকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয় নিয়ে বাহিনীদের সাথে ইসির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দৃঢ় হওয়ার আহ্বান জানান তিনি।

ইসি সানাউল্লাহ আরও বলেন, বাইরে থাকা সন্ত্রাসীদের গ্রেফতারের পাশাপাশি হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। এ সময়, অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শও দেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ