26 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার


বিএনএ বিশ্বডেস্ক : ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে আটক করেছে ইরানি নিরাপত্তা বাহিনী।৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে পূর্ব ইরানের মাশহাদ শহরে সহকর্মীদের সঙ্গে গ্রেফতার করা হয়।শনিবার (১৩ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য প্রকাশ করে।

ইরানে নারী নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নার্গিস মোহাম্মদী নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এর আগে ২০২১ সাল থেকে তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি ছিলেন।

গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে মাত্র তিন সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেওয়া হয় ।

এদিকে নার্গিস মোহাম্মদিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে নোবেল শান্তি পুরস্কার কমিটি। শুক্রবার এক বিবৃতিতে নোবেল শান্তি কমিটি জানায়, ইরানের মানবাধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে ‘নির্মমভাবে’ গ্রেফতার করা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ