26 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » আরও ৯ জেলায় নতুন ডিসি

আরও ৯ জেলায় নতুন ডিসি


বিএনএ, ঢাকা : জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের আরো ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

পদায়নকৃত জেলা প্রশাসকদের মধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লায় এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ