26 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন


বিএনএ,ডেস্ক :বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর আগে   ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।বুধবার (১২ নভেম্বর) মধ্য রাতে বরগুনার সার্কিট হাউস মাঠের উত্তর পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেউ একজন তার হাতে থাকা কোনো কিছুতে অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে আগুন স্মৃতিস্তম্ভের নিচের অংশে জ্বলতে শুরু করে। এ সময় ভিডিওতে কেউ একজন বলেন, দে। আর এরপরই অন্য একজন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নি নিক্ষেপ করেন। এরপর চল চল বলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার ১১ সেকেন্ড ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন।মুক্তিযুদ্বের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ