21 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » মাদারীপুরে ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

মাদারীপুরে ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর


বিএনএ, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে  চিনিবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গাছের গুঁড়ি ফেললে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চিনি বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা ।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান গণমাধ্যমকে জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ