26.9 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩


বিএনএ, মাদারীপুর :মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মস্তফাপুরের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে একটি ভ্যানযোগে কয়েকজন যাত্রী ভাংগাব্রিজ এলাকা থেকে মস্তফাপুরের উদ্দেশে রওনা দেন।এ সময় তাঁতিবাড়ি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দেয়। এই দুর্ঘটনায় ৩ জন নিহত ও আরো দুজন আহত হন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ