21 C
আবহাওয়া
৯:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু


বিএনএ, ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।

২৪ ঘণ্টায় এক হাজার ৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৭৭ হাজার ৯৮৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ