25 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ৮, ২০২৫
Bnanews24.com
Home » রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন

রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন


বিএনএ, ঢাকা: রাজধানীর রমনা থানার সামনে কাজ করার সময় পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে।বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন,  রমনা থানার একটি গাড়িতে কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার  ওসি আরও জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ