25 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ৮, ২০২৫
Bnanews24.com
Home » হাইকোর্টের স্থায়ী ২২ বিচারপতির শপথ আজ

হাইকোর্টের স্থায়ী ২২ বিচারপতির শপথ আজ


বিএনএ, ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জন বিচারপতির শপথ অনুষ্ঠিত হবে আজ। বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন।

স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২২জন হলেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি  সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি  মো. মনসুর আলম, বিচারপতি  সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি  মো. যাবিদ হোসেন, বিচারপতি  মুবিনা আসাফ, বিচারপতি  কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি  আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি  মো. আবদুল মান্নান, বিচারপতি  তামান্না রহমান, বিচারপতি  মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি  মো. হামিদুর রহমান, বিচারপতি  নাসরিন আক্তার, বিচারপতি  সাথিকা হোসেন, বিচারপতি  সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি  মো. তৌফিক ইনাম, বিচারপতি  ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি  শেখ তাহসিন আলী, বিচারপতি  ফয়েজ আহমেদ, বিচারপতি  মো. সগীর হোসেন ও বিচারপতি  শিকদার মাহমুদুর রাজী।

গত বছর ৯ অক্টোবর  এ ২২ জনসহ মোট ২৩ জন বিচারপতি হাইকোর্ট বিভাগর অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে গত ২১ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ জারী হয় এবং এ অধ্যাদেশের বিধান অনুসারে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ