28 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » নেপালের সংসদ পুনর্বহাল ও দেওবাকে প্রধানমন্ত্রী করতে সুপ্রিম কোর্টের নির্দেশ

নেপালের সংসদ পুনর্বহাল ও দেওবাকে প্রধানমন্ত্রী করতে সুপ্রিম কোর্টের নির্দেশ

নেপালের সংসদ পুনর্বহাল ও দেওবাকে প্রধানমন্ত্রী করতে সুপ্রিম কোর্টের নির্দেশ

বিএনএ, বিশ্বডেস্ক : নেপালের সংসদ পুনর্বহাল ও কংগ্রেস দলের প্রধান শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করতে নির্দেশ জারি করেছে নেপালের সুপ্রিম কোর্ট। সোমবার (১২ জুলাই) প্রধান বিচারপতি ছলেন্দ্র শুমসার রানার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছে।

আদালতের পক্ষ থেকে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারিকে দুই দিনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পরামর্শে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত দিয়েছেন তা অসাংবিধানিক।

গত ২২ মে নেপালের প্রেসিডেন্ট পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার ২৭৫ সদস্যের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ওলির পরামর্শে প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে ১২ ও ১৯ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই গত সপ্তাহে দেশটির নির্বাচন কমিশন আগাম নির্বাচনের তফসিল ঘোষণা করে। সংসদ ভেঙে দেওয়ার বিরুদ্ধে নেপালি কংগ্রেসসহ বিভিন্ন দল ও ব্যক্তির পক্ষ থেকে অন্তত ৩০টি আবেদন জমা পড়ে। এরপরই সুপ্রিম কোর্ট এ বিষয়ে নির্দেশ দিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী