17 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু


বিএনএ, ডেস্ক : প্রায় এক দশক পর মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা মামলার বিচার শুরু হতে যাচ্ছে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজি)।

নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের এই আদালতে আজ সোমবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) মামলার শুনানি শুরু হবে। টানা তিন সপ্তাহ ধরে চলবে এই শুনানিপর্ব।

২০১৭ সালের জুলাই মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)-কে দায়ী করে মিয়ানমার সরকার। এর পরপরই ওই মাসে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।

অভিযানের নামে সেনাবাহিনীর চালানো হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের মুখে পড়ে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশসহ আশপাশের বিভিন্ন দেশে পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, সে সময় প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় এবং তারা এখনো সেখানেই অবস্থান করছে।

এই মামলার প্রধান তদন্তকারী নিকোলাস কৌমজিয়ান  বলেন, গণহত্যার সংজ্ঞা নির্ধারণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই মামলা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ