বিএনএ, ঢাকা: দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। আজ বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে।
লটারি শেষে gsa.teletalk.com.bd লিংকে প্রবেশ করে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বুধবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানায়।
মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলছে। এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি, আর বেসরকারি স্কুল ৩ হাজার ৩৬০টি। সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন জমা পড়ে ২ লাখ ৬০ হাজার ২৪৪টি।
বিএনএ/ ওজি
![]()
