15 C
আবহাওয়া
৮:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ


বিএনএ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর আগে বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ পুরো কমিশন।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে ইসি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাসও দেন রাষ্ট্রপতি। প্রায় দু ঘন্টা বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হন সিইসি ও অন্যান্য কমিশনাররা।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার অংশ নেবেন। এই বিপুল সংখ্যক ভোটারের বিপরীতে ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ