29 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - মে ২৪, ২০২৬
Bnanews24.com
Home » সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা করছে র‍্যাব

সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা করছে র‍্যাব


বিএনএ, ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে সারাদেশে চাঁদাবাজ নির্মূলে পক্ষপাতমুক্ত তালিকা তৈরির কাজ চলছে এবং তালিকা ধরে শিগগিরই অভিযান শুরু হবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার চিত্র তুলে ধরা হয়। যার মধ্যে গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মানবপাচারকারী ও মাদক ব্যবসায়ীসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে চট্টগ্রামের বাকলিয়ায় ব্যবসায়ীর কব্জি বিচ্ছিন্নের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পতেঙ্গা উপকূলে ট্রলারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে ৯ জন।

এছাড়া, ৫০ হাজার লিটারের বেশি ভোজ্যতেল জব্দ করেছে র‍্যাব।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ