26 C
আবহাওয়া
৫:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ জন নিহত

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ জন নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ফের ভয়াবহ কারাগারে দাঙ্গা ঘটেছে । এবার দেশটির এল ওরো প্রদেশের মাচালা কারাগারে সংঘটিত সহিংসতায় ৩১ জন বন্দির প্রাণ গেছে ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার ভোররাতে। স্থানীয় সময় প্রায় ৩টার দিকে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাচালার কারাগারের ভেতর থেকে বন্দিদের চিৎকার, গুলির শব্দ ও বিস্ফোরণের আওয়াজ শুনে এলাকাবাসী আতঙ্কে পড়ে।

কর্তৃপক্ষের মতে, এই দাঙ্গা শুরু হয় প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের জেরে। দীর্ঘদিন ধরেই ইকুয়েডরের কারাগারগুলো এমন গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, মাচালা কারাগার থেকে মোট ৩১ জন বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে শ্বাসরোধে, যা কর্তৃপক্ষের বিবৃতিতে নিশ্চিত করা হয়। বাকিদের মৃত্যু হয়েছে সরাসরি সহিংসতার ঘটনায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ