বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার শহীদ উল্যাহ মজুমদার’র দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা সুবেদার শহীদ উল্যাহ মজুমদার চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল( সিএমএইচ) -এ চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মিয়াজি বাড়ির মৃত আব্দুস সালাম মজুমদারের তৃতীয় সন্তান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
একইদিন দুপুরে বায়তুস সালাম জামে মসজিদের সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার (রাষ্ট্রীয় মর্যাদা) শেষে জানাযা নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা, রাধানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রবিউল হক চৌধুরী মাহবুব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিএনএনিউজ/ আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/মুন্না।
![]()

