21 C
আবহাওয়া
৭:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি


বিএনএ, চট্টগ্রাম: শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আড়াইটার দিকে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে, স্বর্ণালংকার , মুঠোফোন, সিসি ক্যামেরার মনিটর ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান তিনি।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, খবর পেয়ে রাতেই ওসি ফরিদা ইয়াসমিনসহ তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখনও মামলা হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতিন উল্লাহ জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ