19 C
আবহাওয়া
১:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা শঙ্কার কারণ নেই:আসিফ নজরুল

নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা শঙ্কার কারণ নেই:আসিফ নজরুল


বিএনএ, ঢাকা:আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা শঙ্কার কারণ নেই। রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ তথ্য জানান ।

ড. আসিফ নজরুল বলেন, “নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন-শৃঙ্খলা ও পরিবেশ বিনষ্ট করতে পারে, তাদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

পাশাপাশি আদালতের মামলার চাপ কমাতে একজন বিচারকের দায়িত্বে তিনজন বিচারক যুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি আরও জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ