27 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » গাজা পুনর্গঠনে নেতানিয়াহুর সবুজ সংকেত

গাজা পুনর্গঠনে নেতানিয়াহুর সবুজ সংকেত


বিএনএ, বিশ্বডেস্ক: দক্ষিণ গাজায় পুনর্বাসন ও পুনর্নির্মাণ কাজ শুরুর অনুমতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত গাজা উপত্যকায় এই পুনর্নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি রেখা বা ইয়েলো লাইনের কাছাকাছি একটি এলাকায়, যা বর্তমানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে আবাসন তৈরির জন্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে।

প্রতিবেদনে বলা হয়, কোনও ধরনের ঘোষণা ছাড়াই দুই সপ্তাহ আগে নেতানিয়াহু ও কাটজ এই সবুজ সংকেত দেন। গাজার যেসব ঠিকাদার ও শ্রমিক নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারাই এই নির্মাণকাজ চালাচ্ছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতেও নেতানিয়াহু বলেছিলেন, হামাস আগে অস্ত্র জমা দিলেই কেবল গাজায় পুনর্নির্মাণের অনুমতি দেওয়া হবে। হামাস এ পর্যন্ত অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছে, যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত একটি চুক্তিতে দলটিকে নিরস্ত্রীকরণের পথ উন্মুক্ত হওয়ার আভাস ছিল, যা ইসরায়েল প্রত্যাখ্যান করে।

সে সময় নেতানিয়াহু বলেছিলেন, আমি ইতোমধ্যেই কিছু বক্তব্য শুনছি যে নিরস্ত্রীকরণের আগেই আমরা গাজা পুনর্নির্মাণের সুযোগ দেব। কিন্তু তেমনটি কখনোই ঘটবে না।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা