26 C
আবহাওয়া
২:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আট দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭১

আট দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭১


বিএনএ, ঢাকা : সারাদেশে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে গত আট দিনে ১৭১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এতে বলা হয়, গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ১৭১ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৯টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১০টি ককটেল, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ