20 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা: ইসি

চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা: ইসি


বিএনএ, ঢাকা: রোববার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘ঐতিহাসিক’ গণভোট সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই দুই ভোট আয়োজন সফল করতে সংস্থাটি বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের আগের রাতে ব্যালট যাবে।

তিনি আরও জানান, সাধারণত সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। কিন্তু এবার গণভোট ও সংসদ নির্বাচন একইদিনে হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে বলে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ