24 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশের পথে ড. মুহাম্মদ ইউনূস

দেশের পথে ড. মুহাম্মদ ইউনূস

দেশের পথে ড. মুহাম্মদ ইউনূস

বিএনএ, ঢাকা: দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার দায়িত্ব নেওয়ার কথা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২.১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় ল্যান্ড করার কথা।

ড. মুহাম্মদ ইউনূসকে রিসিভ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।

একটি সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে ১৫ সদস্যের।

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরো দেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দুপুরে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বিদায়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ভেঙে যায় পুলিশের চেইন অব কমান্ড। সরকার পদত্যাগকে ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে যায় পুলিশ প্রশাসন। এমন অবস্থায় আজ ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করেন শিক্ষার্থীরা।

আওয়ামী লীগ সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে গেছে। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার