20 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলি

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলি


বিএনএ, বিশ্বডেস্ক: শুক্রবার ৫ (ডিসেম্বর) গভীর রাতে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। দুই দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মুশাররফ জাইদি অভিযোগ করেছেন, আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে গুলি চালানো শুরু করে। তিনি বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ।

দুই পক্ষের সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সীমান্তে অক্টোবরের সংঘর্ষই ছিল সবচেয়ে প্রাণঘাতী, যেখানে বহু মানুষ নিহত হন।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ