26.5 C
আবহাওয়া
৪:২৩ পূর্বাহ্ণ - আগস্ট ৮, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

২৪ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল


বিএনএ, বিশ্বডেস্ক: গাজা থেকে আটক ২৪ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে  ইসরায়েল।এই মুক্তির ফলে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজায় ফিরে আসা বন্দির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩৬ জনে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গাজায় ফিরে যেতে ওই ২৪ ফিলিস্তিনিকে সহায়তা করা হয়েছে।বন্দিদের কেরেম আবু সালেম ক্রসিং থেকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে আটক শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজা যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা জুড়ে হাজার হাজার ফিলিস্তিনিকে নির্বিচারে আটক করা হয়।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ সময়ে কেবল পশ্চিম তীর ও জেরুজালেমেই ১৮ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। বর্তমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ধাপে ধাপে মুক্তি পাওয়া বন্দিরা মূলত ওই সময়েরই ভুক্তভোগী।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ