30 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ প্রত্যাহার

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ প্রত্যাহার


বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থগিতের পর এবার পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‌‘জুম্ম ছাত্র-জনতা’। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক কারণ ও প্রশাসনের আশ্বাস আংশিকভাবে বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সহিংসতা নিয়ে ১ অক্টোবর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুম্ম ছাত্র-জনতা তাদের আট দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করার বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, খাগড়াছড়িতে গত ২৩ সেপ্টেম্বর এক মারমা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জুম্ম ছাত্র-জনতা অনির্দিষ্টকালের অবরোধ আহ্বান করে। পরে এই অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছিলো। আজ সেই অবরোধ পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ