28 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - মে ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব


বিএনএ ডেস্ক: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২ মার্চ) একটি অভিযোগের ভিত্তিতে সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ও নথিপত্র বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রবিএফআইইউয়ের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আসিফের জন্ম ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার পিতা মো. বিল্লাল হোসেন ও মা রোকসানা বেগম।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে পরিচিত আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন আসিফ মাহমুদসহ তিনজন ছাত্র প্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ