28 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৬
Bnanews24.com
Home » ২০২৫ সালে সড়কে ৯ হাজারেরও বেশি লোকের মৃত্যু

২০২৫ সালে সড়কে ৯ হাজারেরও বেশি লোকের মৃত্যু

যাত্রী কল্যাণ সমিতি

বিএনএ, ঢাকা:  ২০২৫-এ দেশে ৬ হাজার ৭২৯ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন।

রোববার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, ২০২৫ সালে সড়কে দুর্ঘটনা আগের বছরের তুলনায় ৬.৯৪ শতাংশ বেড়েছে। আর সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনায়, নিহত ৫.৭৯ শতাংশ এবং আহত ১৪.৮৭ শতাংশ বেড়েছে।

সংগঠনটি বলছে, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৭ হাজার ৩৬৯টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। এতে ৯ হাজার ৭৫৪ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৯৬ জন আহত হয়েছে।এর মধ্যে রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত, ১৪৫ জন আহত হয়েছেন। আর নৌ-পথে ১২৭টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত, ১৩৯ জন আহত এবং ৩৮ জন নিখোঁজ রয়েছে।

দুর্ঘটনার ধরণ বিশ্লেষণ করে যাত্রী কল্যাণ সমিতি আরও বলছে, দুর্ঘটনার ৩৮.২২ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৭.১৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৮.৮৩ শতাংশ ফিডার রোডে হয়েছে।

এছাড়াও দেশে সংগঠিত মোট দুর্ঘটনার ৪.২২ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৯০ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে, ০.৬৮ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ