28.5 C
আবহাওয়া
৩:২১ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৬
Bnanews24.com
Home » ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪০

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪০


বিএনএ বিশ্বডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে দেশটিতে চালানো মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।  ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাসদস্য রয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার মাটিতে নামার আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক আকারে অভিযান চালানো হয়।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ১৫০টির বেশি মার্কিন বিমান মোতায়েন করা হয়, যাতে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে পারে। এরপর সেই সেনারাই মাদুরোর অবস্থানে হামলা চালায়।’

উল্লেখ্য, শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে মার্কিন বিমান বাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ