28 C
আবহাওয়া
৫:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মদ্যপানে রাজশাহীতে ৫ যুবকের মৃত্যু

মদ্যপানে রাজশাহীতে ৫ যুবকের মৃত্যু


বিএনএ, রাজশাহী : রাজশাহী নগরীতে রেক্টিফাইড স্পিরিট মিশ্রিত মদ্যপানে ৫ যুবকের মৃত্যুর ঘটনায় রহস্য উদঘাটন করা হয়েছে।

জানা গেছে, বিদেশি মদের সঙ্গে রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশিয়ে এক বোতলকে একাধিক বোতলে পরিণত করা হয়েছিল মদগুলো।

রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে মদপানে তিন যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়, এরপর রোববার পর্যন্ত আরও দুইজনের মৃত্যু হলে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে মহানগর পুলিশ। অভিযানে চার মদ বিক্রেতাকে আটক করা হয়।

এরা হলেন- নগরীর সাগর পাড়া এলাকার পরিমল (৬০), রাজু (৩০), বাপ্পা সিং (২৮) ও সিপাইপাড়া এলাকার ইফতেখায়ের হোসেন ওরফে সুমন (৫০)।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন যে, অতিরিক্ত লাভের আশায় বিদেশী মদের সঙ্গে রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য কিছু উপকরণ মিশিয়ে এক বোতলকে একাধিক বোতল করে বিক্রি করা হয় ওই ৫ যুবকের কাছে। অসুস্থ ও মৃত যুবকদের ছবি দেখানো হলে তাদের কাছে মদ বিক্রির বিষয়টিও স্বীকার করেন মদ বিক্রেতারা।

পুলিশ তাদের আটকের পর অভিযান চালিয়ে মদের ৩টি কাঁচের খালি বোতল, টিউনিং মদ (মিশ্রিত) তৈরির তরল পদার্থ ভর্তি ১টি প্লাস্টিকের তৈরি বোতল, তেঁতুলের বিচি ভর্তি ১টি কাঁচের বোতল, কমলা কালারের ৫০ গ্রাম গুড়ো রং ২৯টি টিন ও প্লাস্টিকের তৈরি কর্ক, ১১টি কর্কের নিব ও ৫০টি কর্কের প্রটেকশন, এলকোহল ভর্তি ২টি প্লাস্টিকের সাদা বোতল উদ্ধার করে।

আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাতে রাজশাহীর হোসনিগঞ্জ এলাকায় একসঙ্গে ৬ যুবক মদপান করে অসুস্থ সে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনজন ও শনিবার বিকেলে আরও একজন মারা যান। এছাড়া বাকি একজন রোববার মারা যান।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা