26 C
আবহাওয়া
৬:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট


বিএনএ, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিটটি দাখিল করেছেন।

আবেদনে বলা হয়েছে, নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না— সে বিষয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি রুলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।

এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনজীবী জানিয়েছেন, রিট আবেদনটি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ