25 C
আবহাওয়া
৪:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ৮, ২০২৫
Bnanews24.com
Home » খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম ঢাকায়

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম ঢাকায়

খালেদা জিয়া

বিএনএ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।বুধবার (৩ ডিসেম্বর) সকালে তারা সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ।

জানা গেছে, এই চিকিৎসক টিমের নেতৃত্বে রয়েছেন ড. রিচার্ড বিউল নামে এক বিশেষজ্ঞ চিকিৎসক।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার অবস্থা এখনো সংকটজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

বিএনপি নেতারা মনে করছেন, যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞ টিম চিকিৎসার গতি ও মান উন্নত করতে সহায়ক হবে।  এ ধরনের আন্তর্জাতিক মেডিকেল সহযোগিতা খালেদা জিয়ার চিকিৎসায় নতুন আশার সঞ্চার করছে।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার ওঠানামা চলছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের সমস্যা, চোখের জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ