27 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসিয়েছে ইরান

হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসিয়েছে ইরান


বিএনএ, ডেস্ক :  হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করে নৌপথটির দক্ষিণ অংশে আরও নৌ মাইন স্থাপনের দাবি করেছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এ তথ্য জানান।

তিনি বলেন, গত রাতের অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের অবৈধ রুটগুলোতে আরও নৌ মাইন স্থাপন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টকমের কর্মকাণ্ডের সমালোচনা করে জোলফাগারি বলেন, ‘এর জবাবে সেন্টকম কেবল ফটোশপ ব্যবহার করে প্রণালিটির নাম পরিবর্তন করতে পেরেছে।’

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করে প্রকাশিত মানচিত্র ও ছবির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘সমস্যার সমাধান হয়ে গেছে! এখন থেকে তেলবাহী জাহাজগুলো পার করার জন্যও আপনারা ফটোশপ ব্যবহার করতে পারেন!’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন