বিএনএ, ঢাকা: দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বিরুদ্ধে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন। এই আদেশের ফলে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা রইলো না বলে জানান তার আইনজীবীরা।
আদালতে এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে নাহিদ ইসলামের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু।
বিএনএ/ ওজি
![]()
