26 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রেসিডেন্ট মাদুরোকে আটকের দাবি ট্রাম্পের

প্রেসিডেন্ট মাদুরোকে আটকের দাবি ট্রাম্পের


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক বিবৃতিতে বলেছেন, মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে।

এএফপি, সিএনএন, আল জাজিরা খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ‘বড় ধরনের হামলা’ চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। স্থানীয় সময় বেলা ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে বলেও জানান ট্রাম্প।

এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযানের সঙ্গে যুক্ত একটি ডকিং এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে।

যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারির পর এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের চালানো হামলাগুলো ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা। এ সব হামলাকে তিনি তীব্র ভাষায় নিন্দা জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ