32 C
আবহাওয়া
৫:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৬
Bnanews24.com
Home » জামায়াত আমিরের মনোনয়ন বৈধ

জামায়াত আমিরের মনোনয়ন বৈধ


বিএনএ ডেস্ক : ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। একই আসনে মনোনয়নপত্র বৈধ বিএনপি পার্টি শফিকুল ইসলাম খান মিল্টনেরও। তবে সিপিবির আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এই আসনে ৯ জনের মধ্যে তিনজনের বাতিল, পাঁচজনের বাতিল ও একজনের মনোনয়নপত্র পেন্ডিং রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র বাছাইয়ের এ সিদ্ধান্ত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।

তিনি জানান, সব কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় জামায়াতের মো. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ ও গণফোরামের একেএম শফিকুল ইসলাম মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ