31 C
আবহাওয়া
২:৪৯ অপরাহ্ণ - আগস্ট ১৮, ২০২৬
Bnanews24.com
Home » খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার


বিএনএ, ঢাকা: ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।

জানা গেছে, জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফিরবেন।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ