বিএনএ ডেস্ক: গত বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে টানা ৭ দিনের দীর্ঘ সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানসহ পুঁজিবাজার।
এর আগে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের একটি দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পান।
তবে, টানা ছুটি থাকলেও জনস্বার্থে জরুরি পরিষেবাগুলো বরাবরের মতোই সচল ছিল। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে নিয়োজিত কর্মী, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতামুক্ত ছিলেন। ঈদের সাত দিনের ছুটিতে দেশের সব হাসপাতাল ও জরুরি সেবা কার্যক্রম সচল ছিল। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন এবং এর কর্মীরাও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন।
বিএনএ/ শাম্মী
![]()

