15 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৬
Bnanews24.com
Home » সুইজারল্যান্ডে নববর্ষের অনুষ্ঠানে বিস্ফোরণে নিহত ৪০

সুইজারল্যান্ডে নববর্ষের অনুষ্ঠানে বিস্ফোরণে নিহত ৪০


বিএনএ, বিশ্বডেস্ক : সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল স্কি রিসোর্টে নববর্ষ উদযাপনকালে এক ভয়াবহ বিস্ফোরণে ৪০ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় শতাধিক লোকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত দেড়টার দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্রানস-মন্টানা শহরের ‘লা কনস্টেলেশন’ রিসোর্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সুইস পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়, তবে কর্তৃপক্ষের মতে এটি একটি দুর্ঘটনা, হামলা নয়। প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় আগুনের সূত্র হিসেবে আতশবাজি বা কোনো ত্রুটি বলে জানানো হয়েছিল।

ফ্রান্সের দুই নারী, এমা এবং আলবেন, যারা ঘটনার সময় বারের ভেতরে ছিলেন। তারা সংবাদমাধ্যমকে জানান, আগুন ক্লাবের নিচতলায় শুরু হয়।

তাদের মতে, একটি ‘বার্থডে ক্যান্ডেলস’-এর বোতল সিলিংয়ের খুব কাছাকাছি রাখা হয়েছিল, যা থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত সিলিং পর্যন্ত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে তারা সিঁড়ি দিয়ে প্রথম তলায় চলে আসেন এবং সেখান থেকে পালিয়ে যান। কিছু মিনিট পর, আগুন প্রথম তলায়ও পৌঁছে যায়।

আহত ও নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক ছিলেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় ৪০ জনের মৃত্যু ঘটেছে। তবে, এ পর্যন্ত কোন নির্দিষ্ট দেশের নাগরিক নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ ঘটনার পর, পুলিশ, ফায়ার ব্রিগেড এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের উদ্ধার করতে শুরু করেন। অসংখ্য উদ্ধারকর্মী কাজ করছেন এবং এ ঘটনাটি তদন্ত করছে।

পুলিশ আরও জানায়, আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউ ইয়র্কের পর্যটক জানিয়েছেন, তিনি বারের বাইরে থেকে উজ্জ্বল কমলা রঙের আগুনের শিখা দেখেছিলেন এবং মানুষদের দৌড়ে পালাতে ও চিৎকার করতে দেখেছিলেন। রয়টার্সের অনুমোদিত ভিডিও ফুটেজে এটি স্পষ্টভাবে দেখা গেছে।

এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সুইজারল্যান্ডের পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসা ও পরিচয় শনাক্তকরণের জন্য আরও সময় লাগবে। পুলিশ জানিয়েছে, এখনও মৃতের সংখ্যা সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে তারা আশা করছে যে শিগগিরই এর সমাধান পাওয়া যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ