20 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার ইন্তেকালে পোর্টল্যান্ড গ্রুপে খতমে কুরআন ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার ইন্তেকালে পোর্টল্যান্ড গ্রুপে খতমে কুরআন ও দোয়া মাহফিল


বিএনএ, চট্টগ্রাম : ফেনী-১ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, আপোষহীন নেত্রী, তিনবারের  প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পোর্টল্যান্ড গ্রুপের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পোর্টল্যান্ডের বারিক বিল্ডিংস্থ কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক জাকির হোসেন, মোমিনুর রহমানসহ পোর্টল্যান্ড গ্রুপের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

খতমে কুরআন  ও দোয়া মাহফিল শেষে  মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। তাঁর  শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়।

উল্লেখ্য, ২৩ নভেম্বর থেকে ৩৭ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টায় মারা যান খালেদা জিয়া।

বুধবার (৩১ ডিসেম্বর) বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছিল। লাখ লাখ মানুষ জানাজায় অংশ নেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ