17 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার মৃত্যুতে আজ চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

খালেদা জিয়ার মৃত্যুতে আজ চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক


বিএনএ ডেস্ক: আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসাবে আজও বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

সকালে সচিবালয়ে গিয়ে দেখা গেছে, কর্মকর্তাদের কেউ কেউ কালো ব্যাজ ধারণ করেছেন। তবে শোকাবহ পরিবেশের মধ্যেও সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাতের জন্য শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত ২৩ নভেম্বর থেকে ৩৭ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টায় মারা যান খালেদা জিয়া।

বুধবার (৩১ ডিসেম্বর) বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছিল। লাখ লাখ মানুষ জানাজায় অংশ নেন।

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ